লোক ভবনে সম্মাননা প্রদান অনুষ্ঠান

প্রগতি ত্রিপুরা, ১১ মে, ২০২৬: আগরতলার লোক ভবনে ত্রিপুরায় কর্মরত ৩৫ আসাম রাইফেলস এবং ৬৩৭ এসএটিএ বা সাটা ব্যাটারি (ভারতীয় সেনাবাহিনী)-কে সম্মাননা প্রদান করা হয়েছে। ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ভারতীয় সেনাবাহিনী এবং আসাম রাইফেলসের কর্মকর্তাদের হাতে সম্মাননাপত্র তুলে দেন।

তিনি দেশের নিরাপত্তা এবং শান্তি বজায় রাখতে তাঁদের অসামান্য অবদানের প্রশংসা করেন।অনুষ্ঠানে আসাম রাইফেলসের ২১ সেক্টরের ডিআইজি ব্রিগেডিয়ার নিশান্ত চান্দেল এবং ভারতীয় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা তথা বর্তমানে তিনি ৭৩ মাউন্টেন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার ধীরাজ কুমার সিং।

সম্মাননা প্রদানের পাশাপাশি রাজ্যপাল ও কর্মকর্তাদের মধ্যে ত্রিপুরার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। আসাম রাইফেলসের পক্ষ থেকে ত্রিপুরায় পরিচালিত বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক এবং স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির প্রশংসা করেন রাজ্যপাল।

Leave a Comment