শরৎ চৌধুরী ভিসি’তে ৬০ ভোটার তিপ্রা মথায়

প্রগতি ত্রিপুরা, ১০ মে, ২০২৬: এডিসির ১৩ নং সিমনা তমাকারী আসনের তিপ্রা মথা দল থেকে জয়ী প্রাক্তন ই.এম বর্তমান এম রবীন্দ্র দেববর্মা নিজ কেন্দ্রের শরৎ চৌধুরী পাড়া এলাকায় বিজয় মিছিলে রং খেলায় মাতলেন দলীয় কর্মী সমর্থকদের মধ্যে।

ভিসি ভিত্তিক বিজয় মিছিলের অঙ্গ হিসাবে এই বিজয় মিছিলে মাতলেন রবীন্দ্র দেববর্মা।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জনজাতি জনগনের আরো বেশি করে উন্নয়নের জন্য কাজ করার আশা প্রকাশ করেন।

এদিন এই বিজয় মিছিলের মধ্য দিয়ে নতুন বাজারে ১৫ পরিবারের ৬০ ভোটার আইপিএফটি দল ছেড়ে তিপ্রা মথা দলে যোগদান করেন।এই সময় নব নির্বাচিত এমডিসি রবীন্দ্র দেববর্মা,নারী নেত্রী শিবাঞ্জলী দেব্বর্মা সহ শরৎ চৌধুরী পাড়া ভিসির দলীয় নেতা কর্মী সমর্থকরা ছিলেন

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী