প্রগতি ত্রিপুরা, ১০ মে, ২০২৬: এডিসি এলাকার শান্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে রাজ্যের শরিক দল। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, রাজায় রাজায় যুদ্ধ বাঁধে, আর উলু খাগড়ার প্রান যায়। এমনটাই পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে রাজ্যের পাহাড়ের মধ্যে।
এতে করে রাজ্যের আদিবাসীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর থেকে রেহাই পাচ্ছে না প্রধান শাসক দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। বলা যায় এ সময় তারাই অতিমাত্রায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকার এসব কর্মকান্ডকে মোকাবিলায় কার্যকরী পদক্ষেপ, অশান্ত পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা গ্রহণ করছে না।
শুধুমাত্র হুংকারের মধ্য দিয়ে কর্তব্যের সমাধান করতে চাইছে। আর এইগুলি অগ্রিম বলেছিল কংগ্রেস। কিন্তু রাজ্যের পাহাড়ের জনগণ এখন বুঝতে পারছে। আগামী দিন রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য জাতি ও জনজাতিদের অনেক বেশি সতর্ক থাকতে হবে বলে জানান মুখপাত্র প্রবীর চক্রবর্তী।







