নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পানিসাগর থানার পুলিশ

প্রগতি ত্রিপুরা, ১০ মে, ২০২৬: উত্তর ত্রিপুরা জেলায় নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পানিসাগর থানার পুলিশ। শনিবার রাতে তিলথৈ রেলগেট সংলগ্ন এলাকা থেকে প্রায় এক কোটি টাকা কালোবাজারিমূল্যের ইয়াবা ট্যাবলেটসহ দুই পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এসডিপিও আশীষ কুমার ঠাকুর জানান,, শনিবার রাত ৯:৪৫ মিনিট নাগাদ পানিসাগর থানার পুলিশের কাছে একটি গোপন খবর আসে যে, বিশাল পরিমাণ নেশাদ্রব্য পাচার হতে চলেছে। এই খবরের ভিত্তিতে এসডিপিও আশিস কুমার ঠাকুরের নেতৃত্বে পুলিশের একটি দল ওত পেতে বসে থাকে।

পাচারকারীরা উত্তর পদ্মবিল এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটগুলো নিয়ে চুরাইবাড়ির দিকে যাচ্ছিল। তিলথৈ রেলগেট এলাকায় পৌঁছাতেই পুলিশ তাদের পথ আটকায় এবং ​তল্লাশি চালিয়ে পুলিশ তাদের হেফাজত থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো সোহেল আলম (১৯) পিতা- আব্দুল মতিন, বাড়ি ফুলবাড়ী (৯ নং ওয়ার্ড), চুরাইবাড়ি।

বাবুল উদ্দিন (২৯) পিতা- মৃত মফিজ আলী, বাড়ি খাদিমপাড়া (৩ নং ওয়ার্ড), চুরাইবাড়ি।পুলিশের বয়ান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও আশিস কুমার ঠাকুর জানান, উদ্ধার হওয়া এই ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় এক কোটি টাকা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment