প্রগতি ত্রিপুরা, ১০ মে, ২০২৬: পুকুরে ডুবে মৃত্যু ছাত্রের। মৃত ছাত্রের নাম হিরন দেবনাথ। ঘটনা নন্দননগর সেনপাড়া এলাকায়। জানা যায়, রবিবার বন্ধুদের সঙ্গে হিরন পুকুরে স্নান করতে গিয়েছিল। তখন পুকুরে ডুবে যায়। দীর্ঘ এক ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর উদ্ধার হয় তার মৃতদেহ। সে আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতিবিদ্যা মন্দিরের দশম শ্রেণীর ছাত্র।
রবিবার দুপুরে কালকে বাড়ি থেকে নিয়ে যায় তার বন্ধুরা। বাড়ি থেকে বের হওয়ার সময় বলে গেছে স্নান করতে যাচ্ছে বন্ধুদের সঙ্গে। পরবর্তী সময় পুকুরে ডুবে যাওয়ার পর পরিবারের লোকজনদের খবর দেয় সেনপাড়া এলাকার মানুষ। ঘটনাস্থলে গিয়ে দেখে তার মৃতদেহ উদ্ধার করেছে দমকল কর্মীরা। মৃতদেহ পাঠানো হয় হাসপাতালে ময়না তদন্তের জন্য। এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।







