প্রগতি ত্রিপুরা, ০৯ মে, ২০২৬: এক ভয়াবহ পরিস্থিতির সাক্ষী থাকল গকুলনগর পণ্ডিত চৌমুহনী এলাকা। আচমকা একটি বিশাল আকৃতির বট গাছ রাস্তার ওপর ভেঙে পড়ে। গাছটি সরাসরি সেখানে থাকা একটি চলন্ত গাড়ি এবং বাইকের ওপর আছড়ে পড়ে। পন্ডিত চৌমুহনী এলাকায় জনবহুল রাস্তার ওপর আচমকা ভেঙে পড়ে প্রাচীন এক বট গাছ।রাস্তার ওপর দিয়ে যাওয়া একটি গাড়ি এবং বাইক গাছের তলায় চাপা পড়ে যায়।
যান দুটি ক্ষতিগ্রস্ত হলেও বরাতজোরে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন চালক ও যাত্রীরা।অত্যন্ত স্বস্তির খবর এই যে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রাণহানির বা গুরুতর আহত হয়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত। প্রতিদিন এই পথ দিয়েই শত শত যানবাহন এবং স্কুল পড়ুয়ারা যাতায়াত করে।
ঠিক যে সময় গাছটি পড়েছে, সেই সময় ভিড় কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিপদ এড়াতে ঘটনাস্থলে পৌঁছান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। গাছটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে।







