প্রগতি ত্রিপুরা, ০৯ মে, ২০২৬: বিএমএসে’র মারপিটকে আবারো উত্তপ্ত বামুটিয়া,আহত হয়েছে এক অটো চালক। বিএমএস বামুটিয়া অটো রিক্সা বামুটিয়া ব্লক শাখার দুই পক্ষের মারপিটে রক্তাক্ত এক অটো চালক।গাড়ির লাইন নম্বর ধরাকে কেন্দ্র করে মারপিটের সূত্রপাত হয়।
অটোর নম্বর ধরতে গেলে প্রণব বণিক নামে এক অটো চালকের উপর সুদীপ্ত দাস নামে আরেক অটো চালক আক্রমণ করে এবং এতে রক্তাক্ত হয় প্রণব বণিক। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।গোটা ঘটনা মূলত আবারও কমিটি গঠনকে কেন্দ্র করেই।পরে প্রণব বণিককে মারধরের প্রতিবাদে অন্য অটো চালকরা বিএমএস্ অটো রিক্সা বামুটিয়া ব্লক শাখার অফিস এ তালা ঝুলিয়ে দেয়।
গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়,যদি ঘটনার পর কালী বাজারে বিশাল নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় তবে এই ঘটনা নিয়ে বামুটিয়া ফাঁড়ির ওসি প্রীতম চাকমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি গোটা বিষয়টি এড়িয়ে যান।
বলা বাহুল্য এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের বিষয়ে বেশ কয়েকদিন যাবত উত্তপ্ত বামুটিয়া।গোটা ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান আহত অটো শ্রমিক প্রণব বণিক।








