অনলাইন ডেস্ক, ৪ মে, ২০২৬: ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচন গত নয় এপ্রিল অনুষ্ঠিত হয়। সোমবার ভোটের ফলাফল প্রকাশ হয়। সকাল থেকেই ভোটের ফলাফল জানতে পিএমশ্রী ধর্মনগর বালিকা বিদ্যালয় চত্বরে জমায়েত হয়েছিল সব রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে গণনা সম্পন্ন হয়।
বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী চব্বিশ হাজার ২৯১ টি ভোট পেয়ে ১৮ হাজার ২৯০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত পেয়েছেন ৬ হাজার ১ ভোট। কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যী পেয়েছেন ৫০৮৪ ভোট। জয় ঘোষণা হওয়ার পর জহর চক্রবর্তীর হাতে সংশা পত্র তুলে দেন রিটার্নিং অফিসার দেবযানী লস্কর।








