অনুপ্রেরণামূলক সাফল্য অম্পি আরডি ব্লকে ,ট্রেস্প-এর দৃষ্টান্তমূলক কাজ

অনলাইন ডেস্ক, ৪ মে, ২০২৬: ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে পরিচালিত Tripura Rural Economic Growth and Service Delivery Project (TRESP) আজ রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় জীবিকার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তারই উজ্জ্বল উদাহরণ গোমতী জেলার ওম্পি আরডি ব্লক, যেখানে সীমিত সম্পদ ও জনবল নিয়েও সৃষ্টি হয়েছে অসাধারণ সাফল্যের কাহিনি।

মাত্র ৪ জন কর্মী নিয়ে পরিচালিত এই ব্লক টিম, ব্লক প্রজেক্ট ম্যানেজার সুস্মিতা সাহা-র নেতৃত্বে দেখিয়ে দিয়েছে—ইচ্ছাশক্তি, নিষ্ঠা ও একাগ্রতা থাকলে সাফল্য অবশ্যম্ভাবী। তাদের নিরলস প্রচেষ্টায় গড়ে উঠেছে ১০০টি প্রডিউসার গ্রুপ (PG)—যার মধ্যে রয়েছে ৩২টি কৃষি, ৩২টি মৎস্য এবং ৩৬টি পশুপালন গ্রুপ।
এই গ্রুপগুলোর মধ্যে ৮৭টি পিজি পেয়েছে আর্থিক সহায়তা, যার মধ্যে রয়েছে প্রায় ৫.২২ কোটি টাকা ওয়ার্কিং ক্যাপিটাল (মাত্র ৩% সুদে ঋণ) এবং ৪৩.৫০ লক্ষ টাকা প্রতিষ্ঠা অনুদান। এর ফলে ৭০টি পিজি সম্পূর্ণ উদ্যমে তাদের কার্যক্রম শুরু করেছে, যা গ্রামীণ অর্থনীতিতে এক নতুন গতি এনেছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য বৈশ্যমানি ভিসির চাসানাই প্রডিউসার গ্রুপ, যারা এক মৌসুমে ৩৬,০০০ কেজিরও বেশি কুমড়ো উৎপাদন করে এক নজির সৃষ্টি করেছে। বৈজ্ঞানিক পদ্ধতি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তারা উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে, যা অন্য গ্রামগুলোকেও অনুপ্রাণিত করছে। এই সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—জনজাতি মহিলাদের ক্ষমতায়ন। তারা আজ শুধু অংশগ্রহণকারী নয়, বরং অর্থনৈতিক পরিবর্তনের অগ্রদূত। তাদের আত্মবিশ্বাস, স্বনির্ভরতা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত।

অম্পি ব্লকের এই বাস্তব কাহিনী আমাদের শেখায়—
সফলতার জন্য বড় দল বা বিপুল সম্পদ নয়, প্রয়োজন আন্তরিকতা, আগ্রহ এবং অদম্য পরিশ্রম। TRESP-এর মাধ্যমে ওম্পি ব্লক আজ প্রমাণ করেছে, সঠিক নেতৃত্ব ও দলগত প্রচেষ্টায় প্রত্যন্ত জনজাতি এলাকাতেও সম্ভব টেকসই উন্নয়ন এবং উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ।বিশ্বব্যাংক এর অর্থায়নে পরিচালিত এই প্রকল্প রাজ্যের আটটি জেলায় ২৩ টি ব্লকে কাজ করছে যার নেতৃত্ব দিচ্ছে জনজাতি কল্যাণ দপ্তর ।

Leave a Comment