প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস

অনলাইন ডেস্ক, ৪ মে, ২০২৬: পাঁচ রাজ্যের মধ্যে একাধিক রাজ্যে ভারতীয় জনতা পার্টি বড় জয় হয়েছে। জয়ের পর প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে গেরুয়া আবির খেলা, মিষ্টিমুখ এবং বাজি পতকা ফুটানোর দৃশ্য লক্ষ্য করা গেছে।

সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে একঝাঁক নেতৃত্ব।

সকলের মুখে একটাই কথা বড় ব্যবধানে জয় হয়েছে বিজেপি। এটা জনগণের রায়। গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে পশ্চিমবঙ্গে, আসামে এবং পদুচেরিতে। ধর্মনগর উপনির্বাচনেও বিজেপি বড় ব্যবধানে জয় হয়েছে। জহর চক্রবর্তী আগামী দিন সবকা সাথ, সবকা বিকাশের রাস্তায় এগিয়ে যাবে।

Leave a Comment