আগরতলায় বিজেপি-র বিজয় মিছিল।

অনলাইন ডেস্ক, ৪ মে, ২০২৬: সোমবার পশ্চিমবঙ্গ, আসাম এবং পন্ডিচেরীতে বিজেপি-র জয় হাসিল হয়েছে। ৮ নং টাউন বড়দোয়ালি এলাকার মন্ডলের পক্ষ থেকে প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে এদিন বিকালে এক মিছিল সংঘটিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রীর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পশ্চিমবঙ্গের দুর্দশা দেশবাসী দেখেছে।

৩৪ বছর যেভাবে বামপন্থীরা পশ্চিমবঙ্গে কাজ করেছে, সেভাবেই কাজ করেছে ১৫ বছর তৃণমূল কংগ্রেস। আজকের ফলাফলের পর পশ্চিমবঙ্গের মানুষ ভয় থেকে বের হয়ে এসেছে। পশ্চিমবঙ্গের জন্য এই ভয় মুক্ত পরিবেশ অত্যন্ত জরুরি ছিল। গুন্ডামি করে এবং কুশাসন করে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী এদিন বিজয় মিছিল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানান।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী