অনলাইন ডেস্ক, ৪ মে, ২০২৬: আগরতলা থেকে গ্রেপ্তার খুনী। তার নাম আদিত্য কাপুর ওরফে মাখন। ত্রিপুরা পুলিশের সহযোগিতায় পাঞ্জাব পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনার বিবরণে জানা যায়, গত ১৫ ডিসেম্বর পাঞ্জাবের মোহালি শহরে তিন শুটার মিলে হত্যা করে রবি বালা চরি নামে এক ব্যক্তিকে।
পাঞ্জাব পুলিশ ঘটনার তদন্তে নেমে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করে দুই শুটারকে। কিন্তু অপর শুটার আদিত্য কাপুর ওরফে মাখন ত্রিপুরা রাজ্যে এসে আত্মগোপন করে। অবশেষে পাঞ্জাব পুলিশ ত্রিপুরা পুলিশের সহযোগিতা নিয়ে পশ্চিম জেলা থেকে পলাতক শুটার আদিত্য কাপুর ওরফে মাখনকে গ্রেপ্তার করে।








