অনলাইন ডেস্ক, ৪ মে, ২০২৬: সোমবার নিরমহল ভ্রমণ করতে আসে বহির রাজ্যের একাধিক পর্যটকরা। নৌকায় চড়ে তারা যখন ভ্রমণ করার জন্য নৌকায় উঠতে যায় তখন তাদেরকে বলা হয় ৪০ জন না হলে নৌকা ছাড়া হবে না।
আর ব্যক্তিগতভাবে নৌকায় চড়ে নীরমহল ভ্রমণ করতে হলে ২৫০০ টাকা রিজার্ভ লাগবে। এমন নির্দেশিকা নাকি রাজ্য পর্যটন দপ্তর থেকে তাদেরকে দেওয়া হয়েছে।
চেন্নাই, আসাম সহ বিভিন্ন রাজ্য থেকে আসা বহির রাজ্যের পর্যটকরা এতে করে বিরক্তি প্রকাশ করেন। বহু পর্যটক নির্মহল ভ্রমণ না করেই চলে গেছেন।আসলে সিদ্ধান্তটা কি রাজ্য পর্যটন দপ্তরের?








