পশ্চিমবঙ্গে ফুটল পদ্মফুল, পদ্মফুলে ঢাকা পড়ল ঘাস ফুল, ২০০ ছুই ছুই বিজেপি-র

অনলাইন ডেস্ক, ৪ মে, ২০২৬: আর নয় প্রত্যাবর্তন। এইবার পরিবর্তনের পক্ষে রায় দিল পশ্চিমবঙ্গের গণদেবতারা। নবান্নের কাছে উড়ল গেরুয়া পতাকা। এইদিন ভোট গণনা কয়েক রাউন্ড যেতে না যেতেই দেখা যায় পিছিয়ে একাধিক হেভিওয়েট মন্ত্রী। পরিবর্তনের ঝড়ে উত্তরবঙ্গে কার্যত নিশ্চিহ্ন তৃণমূল। দক্ষিণ বঙ্গেও জোর ধাক্কা তৃনমূলের। বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতা দখল বিজেপির। ১৫ বছর পরে ফের পালাবদল পশ্চিমবঙ্গে।

হ্যাট্রিকের পর তৃনমূলের বিজয় রথ থমকে গেল। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সাফল্যকে ঝালমুড়ি ও রসগোল্লা দিয়ে উপভোগের মাধ্যমে উদযাপন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং তাঁর মন্ত্রিসভার সকল সদস্যরা। এইদিন ভোটের ফলাফল প্রকাশ পাওয়া শুরু হতেই বিজয় উল্লাসে মেতে উঠে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী সমর্থকরা।

এইদিন সন্ধা সাড়ে ৬ টায় বিজেপির সদর দপ্তরে যান প্রধানমন্ত্রী। বিজেপির জয়ের পরেই ঝালমুড়ি, মিষ্টি খেয়ে বিজয় উৎসব পালনের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে ‘ঝালমুড়ি’কে মাখিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯ এপ্রিল ঝাড়গ্রামে ভোট প্রচার করেন নরেন্দ্র মোদি। জনসভা শেষ হওয়ার পর, আচমকা ঢুকে পড়েন রাস্তার ধারের এই ভুজিয়ার দোকানে।

পকেট থেকে টাকা বের করে ঝালমুড়ি ক্রয় করে খান। যা নিয়ে কম কটাক্ষ করেনি তৃণমূল। সেই সময় যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাল্টা কটাক্ষ করতে ছাড়েন নি। তিনি বলেন ঝালমুড়ি আমি খেলাম আর ঝাল লেগেছে তৃণমূলের।’ ভোট প্রচার চলাকালিন সময় এই ধরনের একাধিক ঘটনা ঘটে। যা ভোট প্রচারে পৃথক রসদ যোগদান দেয়। আর এই সবের মাঝে আপারেশন লোটাস বুঝতে পারলেন না মমতা।

ত্রিপুরা রাজ্যের মুক্তির কারিগর বিপ্লব কুমার দেবকে এইবার কেন্দ্রীয় বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দায়িত্ব দিয়েছিলেন। আর পশ্চিমবঙ্গেও সাফল্য এনে দিলেন বিপ্লব কুমার দেব। নিরবে অপারেশন লোটাস চালিয়ে দিলেন পশ্চিমবঙ্গে। যা তৃনমূল কল্পনাও করতে পারল না। নিজের রাজনৈতিক দক্ষতার আবারও প্রমান দিলেন ত্রিপুরার বিপ্লব কুমার দেব।

নিঃসন্দেহে বলা চলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লব কুমার দেবকে তার যোগ্য পুরুস্কার দেবে সময়ে। কারন একের পর এক রাজ্যে বিজেপিকে সাফল্য এনে দিয়েছেন বিপ্লব কুমার দেব। পশ্চিমবঙ্গের মতো এতো বড় রাজ্যেও সাফল্য এনে দিলেন তিনি। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটিয়ে বিজেপিকে পশ্চিমবঙ্গের মসনদে বসার সম্পূর্ণ ব্যবস্থা করে দিলেন। পশ্চিমবঙ্গে এখন শুধু সময়ের অপেক্ষা বিজেপি সরকার গঠন।

Leave a Comment