তিপরা মথার জয়ের জন্য বিজেপি দায়ী, দাবি বিরোধী দলনেতার

প্রগতি ত্রিপুরা, ১৭ এপ্রিল, ২০২৬: তিপরা মথার জয়ের জন্য বিজেপি দায়ী। শুক্রবার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিপরা মথা ও বিজেপি -র জয়ী প্রার্থীদের ভালো ফলাফলের জন্য শুভেচ্ছা জানিয়ে এই কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন এবারও পাহাড়ে সিপিআইএম খাতা খুলতে পারেনি এটা সত্যি। তবে গত পাঁচ বছরে তিপরা মথার কোন সাফল্য বা পারফরম্যান্স ছিল না পাহাড়ে।

শুধুমাত্র আবেগ পুঁজি করেছে তারা। আর এই আবেগকে বর্তমান পর্যায়ে পৌঁছানোর জন্য বড় ভূমিকা নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশেষ করে গত পাঁচ বছরে তিপরা মথার ব্যর্থতা এবং এডিসির অনিয়মকে আড়াল করে দিয়ে এমন একটা ফলাফল করার জন্য সুযোগ করে দিয়েছে।

Leave a Comment