প্রগতি ত্রিপুরা, ১৭ এপ্রিল, ২০২৬: ২৮ আসন বিশিষ্ট স্বশাসিত সংস্থার নির্বাচনে তিপ্রা মথা একাই ২৪ আসনে জয়ী হয়েছে। মাত্র চারটি পায় বিজেপি। বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট সংঙ্গী টিপিপি একটি আসন ও জয়ী হতে পারে নি। এডিসি নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, আদিবাসী ভোট তিপরা মথার আবেগের ভোট। নির্বাচনে উন্নয়নের দিশা সম্পর্কে আদিবাসীদের অবগত করার ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা ছিল সেটা কিছুটা হল ফলপ্রসূ হয়েছে।
আগামী দিন আদিবাসীদের জন্য যে লড়াই কংগ্রেসের সেটা অব্যাহত থাকবে। পাশাপাশি বলেন, ভোট পর্ব সাঙ্গ হয়েছে। মানুষ যেন স্বাভাবিক জীবনে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং প্রশাসন যাতে সঠিকভাবে কাজ করতে পারে তার জন্য সহযোগিতা করা এবং এটা সব রাজনৈতিক দলের কর্তব্য।
নিজে আদর্শের প্রতি নিষ্ঠাবান হয়ে সতর্কতার সঙ্গে এটা যেন পালন করে। তারপরেও কংগ্রেসের ভোটের মার্জিন বেড়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে বলেন ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক আঙিনায় নির্বোধ। যার ফলে আজকে এই ফলাফলের সম্মুখীন হতে হয়েছে। ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে ২৮টি আসনের সবকটিতে একাই প্রতিদ্বন্দ্বিতা করেছে বিজেপি। কিন্তু এই ফলাফল বিজেপিকে আগামী দিনের জন্য চিন্তায় ফেলেছে।








