BSF 81 battalion এবং সোনামুড়া থানার যৌথ উদ্যোগে উদ্ধার করা হয় ১০০০০ ইয়াবা ট্যাবলেট!

প্রগতি ত্রিপুরা, ১৪ এপ্রিল, ২০২৬: সোনামুড়া থানাধীন বিএসএফের শ্রীমন্তপুর বিওপির অন্তর্গত ভারত বাংলা সীমান্ত থেকে শেষ রাতে উদ্ধার করা হয় এই ইয়াবা ট্যাবলেট গুলি।

মোট ৫০ টি ব্লু কালারের প্যাকেটের ভেতর ২০০টি করে ইয়াবা ট্যাবলেট ছিল যা কাউন্টিং শেষে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট হয়। বিএসএফ এবং পুলিশ এই ইয়াবা ট্যাবলেট গুলিকে শ্রীমন্তপুর আন্তর্জাতিক ভারত বাংলা সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে রাতের অন্ধকারকে সুযোগে এই ইয়াবা ট্যাবলেট গুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। কিন্তু বিএসএফ এর কঠোর নজরদারিতে স্মাগলার দের এই পাচার বাণিজ্য ভেস্তে যায়।

এক সাক্ষাৎকার ে সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান বিএসএফ এবং পুলিশ মিলে এই ধরনের অভিযান আরো জারি রাখবেন এবং উদ্ধারকৃত এই ইয়াবা ট্যাবলেট গুলি কার সে বিষয়ে তদন্ত চলছে এবং উদ্ধারকৃত এই ইয়াবা ট্যাবলেট গুলির আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা হবে বলে জানান তিনি।

Leave a Comment