জ্যোতিরাও ফুলের ২০০ তম জন্মদিন

প্রগতি ত্রিপুরা, ১১ এপ্রিল, ২০২৬: শনিবার জ্যোতিরাও ফুলের ২০০ তম জন্মদিন। দিনটি সারাদেশের সঙ্গে রাজ্যে ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় পালন করার উদ্যোগ নেওয়া হয়। এদিন কংগ্রেসের ওবিসি সেল এক আলোচনা সভার আয়োজন করে। শুরুতে জ্যোতি রাও ফুলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

পরবর্তীতে অন্যান্যরাও শ্রদ্ধা নিবেদন করে বলেন, জ্যোতিরাও ফুলে ছিলেন ভারতের একজন মহান সমাজ সংস্কারক, চিন্তাবিদ এবং শিক্ষাবিদ। মহারাষ্ট্রের পুনেতে ১৮২৭ সালের ১১ এপ্রিল তাঁর জন্ম হয়। তিনি সমাজে জাতপাত প্রথা, অস্পৃশ্যতা ও নারী-শিক্ষার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তিনি এবং তাঁর সহধর্মীনির উদ্যোগে ভারতবর্ষে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করে নারীদের শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Leave a Comment