প্রগতি ত্রিপুরা, ১০ এপ্রিল, ২০২৬: ১২ ই এপ্রিল এডিসি ভোট। সবাইকে নিশ্চিন্তে ভোট দান করার আবেদন রাখেন ডি জি পি অনুরাগ ধ্যনকর। পাশাপাশি তিনি আরও বলেন, এডি সি ভোটের মধ্যে নিরাপত্তার প্রশ্নে ২ কোম্পানি সি আর পি এফ, ১০ কোম্পানি এস এস বি, ১২ কোম্পানি বি এস এফ মোতায়েন করা হবে।
শুক্রবার পুলিশের সদর কার্যালয়ে সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়ে এই কথা বলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর। তিনি বলেন, এডিসি এলাকার সকলে যেন নিশ্চিন্তে ভোট দিতে যান ১২ এপ্রিল। এদিন সমস্ত পুলিং স্টেশনে সিভিল পুলিশ এবং টি এস আর মোতায়েন থাকবে। এছাড়া মোবাইল পেট্রোলিং থাকবে। পাশাপাশি সমস্ত থানার মধ্যে পুলিশ এবং টি এস আর কর্মী রিজার্ভ করে রাখা হবে।
কোন ধরনের ঘটনার আশঙ্কা দেখা গেলে সেখানে রিজার্ভ পুলিশ এবং টিএসআর মোতায়েন করা হবে। তিনি জানিয়েছেন ১২৫৭ টি পুলিং স্টেশনের মধ্যে এরমধ্যে ৩১১ টি পুলিং স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি এ ক্যাটাগরি ঘরে নিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হবে। বি ক্যাটাগরিতে রয়েছে ৪৯৩ টি। সাধারণ ক্যাটাগরি অর্থাৎ সি ক্যাটাগরিতে রয়েছে ২৫৩ টি।








