এডিসিতে সরকার গড়বে বিজেপি, বললেন মুখ্যমন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ১০ এপ্রিল, ২০২৬: মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুক্রবার এক নং দামছড়া-জম্পুই আসনের বিজেপি প্রার্থী রবীন্দ্র রিয়াং -এর সমর্থনে ভোট প্রচারে যান। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি জনগণের আশীর্বাদ নিয়ে এডিসি-তেও সরকার গঠন করতে চলেছে। কিন্তু রাজ্যে জাতি জনজাতি কাউকে পৃথকভাবে দেখার সুযোগ নেই। সকলের উন্নয়নের প্রয়োজন।

এই রাজ্যের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। তাই এর উপর জোর দিয়ে কাজ করে চলেছে সরকার। মুখ্যমন্ত্রী বলেন গত পাঁচ বছরে তিপরা মথা এডিসিতে যেভাবে দুর্নীতি করেছে সেটা সকলে জানে। যার ফলে বর্তমানে এডিসি-র দুর্দশা সৃষ্টি হয়ে আছে। জনগণের পয়সা দিয়ে দলের নেতারা বিদেশ ভ্রমণ থেকে শুরু করে নিজেদের স্বার্থে কাজ করেছে।

তাই জনগণের স্বার্থে ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নেয় সরকার গড়তে একক ভাবে এডিসিতে লড়াই করতে চলেছে। তারপর থেকে এখন পর্যন্ত ৪০ থেকে ৪১ বার আক্রমণ সংঘটিত করেছে বিজেপি কর্মী সমর্থক কার্যকর্তাদের উপর। এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয়-ভূষণ দাস, মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অন্যান্যরা।

Leave a Comment