প্রগতি ত্রিপুরা, ১০ এপ্রিল, ২০২৬: টাকারজলায় রক্তক্ষয়ী সংঘর্ষ দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে। ভাঙ্গলো গাড়ি। আক্রান্ত সিপাহীজলা জেলার পুলিশ সুপার। লাঠি, গুলতি, ইট, পাটকেল ইত্যাদি দিয়ে একে অপরের উপর আক্রমণ চালায়। এতে আহত হয় উভয় দলের বহু কর্মী সমর্থক। আহত হয়েছেন খোদ সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা।
আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। টাকারজলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন একটি রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের। ঘটনার খবর পেয়ে ডিআইজি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রনে আসে পরিস্থিতি। বর্তমানে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ফের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তে পাড়ে।








