প্রগতি ত্রিপুরা, ৯ এপ্রিল, ২০২৬: এডিসির ১৬ মান্দাইনগর-পুলিনপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার ভোট প্রচার জোর কদমে নির্বাচনের শেষ লগ্নেও অব্যাহত।
উঠান সভা,বাড়ি বাড়ি প্রচার,যোগদান , বুথ অফিস উদ্বোধন সহ একাধিক নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশ নেন তিনি।
বৃহস্পতিবার ৯ এপ্রিল বিজেপি প্রার্থী রাজেশের ভোট প্রচারে অংশ নেন তেলিয়ামুড়ার বিধায়ীকা ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক কল্যানী রায়।এদিন এক উঠান সভায় অংশ নেন তিনি।
এই সময় বিজেপি নেতৃত্ব বলেন এডিসিতে বিজেপির জয় নিশ্চিত এবং বিজেপি সরকার দুর্নীতি মুক্ত উন্নত এডিসি গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। তিপ্রা মথা এডিসির উন্নয়নে কোনো কাজ করেনি শুধু ভাষণ ও স্লোগানেই সীমাবদ্ধ তিপ্রা মথা।
মানুষের ভুল ভেঙেছে তাই মানুষ এডিসি পদ্মফুল ফোটাতে প্রস্তুত,তাই মানুষ আজও বিজেপিতে যোগদান করছেন।
এদিন সাউথ হদ্রায় ভিসির কুকি বস্তি, চিন্দ্রাই, খামথিং বাড়ি ভিসি এলাকায় এই প্রচার চালায় বিজেপি।এবং মান্দাই কেন্দ্রের খুমতোয়া এলাকায় ১১ পরিবারের ৩৫ জন ভোটার বিজেপিতে যোগদান করেন








