গর্জি বাজারে মথার শক্তি প্রদর্শন, ডেবিট মুড়াসিংয়ের সমর্থনে মিছিল

প্রগতি ত্রিপুরা, ৯ এপ্রিল, ২০২৬: আসন্ন নির্বাচনকে সামনে রেখে গর্জি বাজার এলাকায় তিপ্রা মথার মনোনীত প্রার্থী ডেবিট মুড়াসিংয়ের সমর্থনে বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে মিছিলটি জনজোয়ারের রূপ নেয়।

মিছিলটি গর্জি বাজারের বিভিন্ন জনপদ পরিক্রমা করে এলাকাজুড়ে নির্বাচনী পরিবেশকে আরও সরগরম করে তোলে। পরে মিছিলটি একটি পথসভায় গিয়ে মিলিত হয়, যেখানে দলীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

নির্বাচনী এই প্রচার কর্মসূচিকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে জয়ের প্রত্যাশা ও উৎসাহ লক্ষ্য করা যায়। পরবর্তী সময়ে আলোচনা করতে গিয়ে প্রার্থী ডেবিট মুড়াসিং জানান, নির্বাচনে কোনো ধরনের ভোট কারচুপি বা অনিয়মের চেষ্টা হলে দলীয় কর্মীরা সাংগঠনিকভাবে তার মোকাবিলা করতে প্রস্তুত রয়েছেন।

তিনি আরও বলেন, প্রতিটি গ্রামে গ্রামে সংগঠনকে শক্তিশালী করে জনগণের সমর্থন নিয়ে জয় নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। এই প্রচার সবার মধ্যে দিয়ে কর্মী-সমর্থকদের সজাগ সচেতন এর পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

Leave a Comment