সাজিয়ে তোলার জন্য পুকুর পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার

প্রগতি ত্রিপুরা, ৯ এপ্রিল, ২০২৬: রাজধানী আগরতলার চলমান সংঘ ক্লাব সংলগ্ন মধ্যপাড়ার পুকুরটি সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম। বৃহস্পতিবার এই পুকুরটি ঘুরে দেখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়র জানিয়েছেন সরকার পরিবর্তনের পর আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন পুকুর সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে।

এই সমস্ত পুকুর গুলো সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে সাধারণ মানুষের ব্যবহারের জন্য। সেই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে সুন্দর্যায়নের বিষয়টিকে। মধ্যপাড়ার এই পুকুরটিও বহু প্রাচীন পুকুর। সংস্কারের অভাবে এখানে কিছু সমস্যা রয়েছে। উপরের কিছু কিছু অংশ কেউ কেউ দখলও করে রেখেছেন।

মেয়র দীপক মজুমদার জানিয়েছেন এই সমস্ত সমস্যা বড় সমস্যা নয়। ক্লাব কর্মকর্তা থেকে শুরু করে এলাকার বিশিষ্টজনেরা এদিন মেয়রের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই এই পুকুরের সংস্কারের কাজ শুরু করে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই পুকুরটি সংস্কার করা হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার।

Leave a Comment