প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি

অনলাইন ডেস্ক, ০৬ এপ্রিল, ২০২৬: ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক রতন ঘোষ। তিনি বলেন, আগামী ৭ এবং ৮ এপ্রিল দশটি জেলা হলসভা হবে। হলসভায় দলের ইতিহাস নিয়ে আলোচনা হবে।

পাশাপাশি দেশে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে সেগুলো নিয়েও আলোচনা হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন প্রকল্প এবং এর সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করা হবে। একইসঙ্গে দলের পক্ষ থেকে বরিষ্ঠ নেতৃত্বদের সংবর্ধনা জানানো হবে। পাশাপাশি ৮ এবং ৯ এপ্রিল গ্রাম চলো অভিযান করা হবে বলে জানান তিনি।

Leave a Comment