প্রগতি ত্রিপুরা, ৬ এপ্রিল, ২০২৬: হাতেগুনা আর কিছুদিন পর অনুষ্ঠীত হতেযাচ্ছে এডিসি নির্বাচন। এই নির্বাচনে ২৬ নং বীরচন্দ্র কলসী আসনে বিজেপি মনোনিত প্রার্থী সঞ্জীব রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বাড়ী বাড়ী গিয়ে প্রচার চালাচ্ছে জোলাইবাড়ী মন্ডলের বিজেপির নেতৃত্বরা।
সোমবার ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি তথা জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কেশব চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত করাহয় জনসম্পর্ক অভিযান।
এই অভিযানের মধ্যদিয়ে এডিসি এলাকার সার্বিক উন্নয়নে বিজেপি মনোনিত প্রার্থী সঞ্জীব রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিশেষ আহব্বান জানানোহয়। তারপাশাপি বিগত দিনে বাম আমলের এবং বিগত ৫ বছর তিপ্রামথা নামক দলের বঞ্চনার কথা জনসন্মুখে তুলেধরাহয়।
আজকের এই জনসম্পর্ক অভিযানে কেশব চৌধুরীর পাশাপাশি বিজেপির নেতৃত্ব মম্ভু মগ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই অভিযান শেষে সংবাদমাধ্যমের সন্মুখিনহয়ে কেশব চৌধুরী এবং মম্ভু মগ জানান আজকের এই অভিযানে ব্যাপক সারা লক্ষ্যকরাযায়।
উনারা আশাবাদী আগামী দিনে বিজেপি মোননিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভকরে ত্রিপল ইঞ্জীনের সরকার গঠনহবে। আগামীদিনে এডিসি এলাকায়, রাজ্যে ও কেন্দ্রে বিজেপি সরকার এই ত্রিপল ইঞ্জীনের সরকার সার্বিক উন্নয়নে কাজকরবে। এখন শুধু সময়ের অপেক্ষা।








