লেইক চৌমুহনী বাজার পরিচালন কমিটি ভেঙ্গে দিলেন মেয়র দীপক মজুমদার

অনলাইন ডেস্ক, ০৬ এপ্রিল, ২০২৬: রাজধানীর লেইক চৌমুহনী বাজার পরিচালন কমিটি ভেঙ্গে দিলেন মেয়র দীপক মজুমদার। একই সাথে গঠন করে দিলেন ১৫ জনের অস্থায়ী কমিটি। উল্লেখ ২০২৩ সালে অবৈধভাবে গঠিত হয়েছিল লেইক চৌমুহনী বাজার পরিচালন কমিটি। এই কমিটির অনৈতিক কাজকর্মে বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ।

দুই দিন পূর্বে বাজারের ব্যবসায়ীরা মেয়রের সাথে সাক্ষাত করে বাজার পরিচালন কমিটি ও পরিচালন কমিটির সম্পাদক তপন মালাকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানান। সেইদিন মেয়র ব্যবসায়ীদের আশ্বাস দেন তিনি বাজারে যাবেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন। সেই মোতাবেক সোমবার লেইক চৌমুহনী বাজারে যান মেয়র দীপক মজুমদার।

এইদিন তিনি বাজারের ব্যবসায়ীদের বক্তব্য শুনেন। এইদিন মেয়র বক্তব্য রাখতে গিয়ে বলেন লেইক চৌমুহনী বাজার কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর একাধিক বার এই বাজার পরিদর্শন করেছেন। বাজারের অবৈধ নির্মাণ ভেঙ্গে দেওয়া হয়। এই বাজার সম্পর্কে শুধুমাত্র বাজারের ব্যবসায়ী নয়, এলাকাবাসিও অনেক অভিযোগ জানিয়েছে।

বাজারের প্রকৃত ব্যবসায়ীদের নামের তালিকা তৈরি করে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে। পুরানো কমিটির নামের তালিকা অনুযায়ী কোন কিছু করা হবে না। পরবর্তী সময় মেয়রের উপস্থিতিতে পুরানো বাজার কমিটি ভেঙ্গে দেওয়া হয়। গঠন করে দেওয়া হয় লেইক চৌমুহনী বাজারে জন্য একটি অস্থায়ী কমিটি। ৬ জনকে উপদেষ্টা করে মোট ১৫ জনের অস্থায়ী কমিটি গঠন করে দেওয়া হয় এইদিন।

Leave a Comment