দক্ষিন জেলা কিষান কংগ্রেসের ডেপুটেশন

প্রগতি ত্রিপুরা, ১০ মার্চ, ২০২৬: ত্রিপুরা প্রদেশ কিষান কংগ্রেস কমিটি কৃষক দের স্বার্থ সম্বলিত পাঁচ দফা দাবীর উপর ডেপুটেশন প্রদান করে দক্ষিণ জেলা কৃষি দপ্তরের উপ অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। মঙ্গলবার পাঁচ টি দাবি লিখিত আকারে স্মারক লিপি কৃষি দপ্তরের উপ অধিকর্তার হাতে তুলে দেন।

পাঁচটি দাবি হল, দক্ষিণ জেলার কৃষক দের কাছ থেকে ব্যাপক ধান সংগ্রহ করা,আলু চাষিরা যাতে নায্য ও লাভজনক মূল্য পান সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করে, সরকার কে বাজার মূল্য নীতির উন্নয়ন করা,দক্ষিণ ত্রিপুরায় কমপক্ষে দুটি কোল্ড ষ্টোরেজ ইউনিট তৈরি করতে হবে, সেচ নেটওয়ার্ক সম্প্রসারন করা,এ পাঁচটি দাবি নিয়ে আজকের ডেপুটেশন।

ডেপুটি শেষে কৃষান কংগ্রেসের নেতৃত্বরা জানান আধিকারিক তাদের দাবি গুলোর কথা শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনে আশ্বাস প্রদান করে।আজকের ডেপুটেশনে ছিলেন কিষান কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব অশোক কুমার বৈদ্য,দক্ষিণ জেলার কিষান কংগ্রেস কমিটির চ্যায়ারম্যান ভূবন সরকার,বিলোনীয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশীষ মজুমদার সহ কিষান কংগ্রেস কমিটির নেতৃত্বরা।

Leave a Comment