প্রগতি ত্রিপুরা, ১০ মার্চ, ২০২৬: অগ্নি নির্বাপক ও জরুরী পরিষেবা দপ্তরের উদ্যোগে আজ দপ্তরের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। দপ্তরের প্রাক্তন অধিকর্তা উত্তম মন্ডল রক্তদান শিবিরের উদ্বোধন করে বলেন, রক্তদান মহৎ দান।
রক্তদানের মাধ্যমেই মুমুর্ষু রোগীর জীবন বাঁচানো যায়। তাই বেশি করে রক্তদানে সবাইকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন অগ্নি নির্বাপক ও জরুরী পরিষেবা দপ্তরের যুগ্ম অধিকর্তা মিঠুন দাস চৌধুরী এবং জিবিপি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের আধিকারিক ডা. প্রসেনজিৎ মজুমদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার ডিভিশনাল ফায়ার অফিসার মোহন দেববর্মা, অ্যাকাউন্টস অফিসার সঞ্জীব দাস প্রমুখ। রক্তদান শিবিরে আধিকারিক ও জওয়ান সহ ৭৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন।







