আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কর্মসূচি

প্রগতি ত্রিপুরা, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬। মঙ্গলবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আগরতলার প্রজ্ঞা ভবনের ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করেন।

মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গোটা দেশের সঙ্গে রাজ্য আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে নারীদের সম্মান বৃদ্ধি করার জন্য কাজ করছেন সেভাবে রাজ্য সরকারও কাজ করছে।

সরকার মহিলাদের সমৃদ্ধির জন্য এস এস জি এবং লাখপতি দিদি থেকে শুরু করে যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছে সেগুলি যাতে মানুষের কাছে আরো দ্রুত পৌঁছানো যায়, তার জন্য এই ধরনের অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Comment