অনলাইন ডেস্ক, ০৪ ফেব্রুয়ারী, ২০২৬: : দক্ষিণ জেলা তপশিলি জাতি কল্যান দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় তপশিলি জাতি মেধাবী ছাত্র,ছাত্রীদের মধ্যে ডাঃ বিআর আম্বেদকর মেধা পুরস্কার বিতরণ করা হয়।বুধবার দুপুর বারোটা নাগাদ বিলোনিয়া ব্রজেন্দ্র কিশোর ইনস্টিটিউ বিদ্যালয়ের হল ঘরে শংসাপত্র বিতরন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত,সাথে ছিলেন অতিরিক্ত জেলা শাসক হাবিজ উদ্দিন , বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ,মহকুমা শাসক দেবাশীষ দাস,দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক দীলিপ দাস, ডিসিএম সঞ্জয় শীল সহ দক্ষিণ জেলা তপশিলি জাতি কল্যান দপ্তরের আধিকারিক । দক্ষিন জেলা২০২৫/২৬ অর্থবর্ষে ৭১৬ জন তপশিলি জাতি ছাত্র ছাত্রীরা এ সুবিধার আওতায় এসেছে।
আজ আঠাশ জনের হাতে মেধা শংসাপত্রতুলেদেনঅতিথিরা,বাকিদের পরবর্তী সময়ে দেওয়া হবে।বিএমএস পোর্টালের মাধ্যমে এস সি ম্যারিট এওয়ার্ড বাস্তবায়িত করা হয়।এ প্রকল্পের আওতায় তপশিলি জাতি সেই সকল শিক্ষার্থী যারা ষষ্ঠ থেকে উচ্চ মাধ্যমিক স্তরের বার্ষিক চূড়ান্ত পরীক্ষায় ষাট শতাংশ বা তার বেশী নম্বরঅর্জন করে তারাই এ পুরস্কার পাওয়ার যোগ্য।মূলত তপশিলি ভূক্ত ছাত্র,ছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে উৎসাহ এবং তাদের কৃতিত্ব কে সন্মান জানানোর জন্য এ প্রকল্প বলে জানান দক্ষিণ জেলার তপশিলি দপ্তরের আধিকারিক পারেন্দ্র দাস।
অনুষ্ঠানে অতিথিরা আলোচনা রাখতে গিয়ে বলেন জাতির অগ্রগতির জন্য শিক্ষার প্রয়োজন, শিক্ষা ছাড়া জাতির উন্নতি হবেনা। তপশিলি জাতি ভূক্ত পিছিয়ে পড়া ছাত্র,ছাত্রীরা,লেখাপড়া থেকে বঞ্চিত না হয় তার জন্য সরকারের উদ্যোগ।শিক্ষা ছাড়া দেশ, জাতির উন্নতি হয়না।অনুষ্ঠানে ছাত্র,ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় ,নাচ,ও গান।








