অনলাইন ডেস্ক, ০৪ ফেব্রুয়ারী, ২০২৬: : এডিসির ক্ষমতাসীন দল তিপ্রা মথা’র প্রতিষ্ঠা দিবস আগামীকাল ৫ ই ফেব্রুয়ারি। প্রতিষ্ঠা দিবস উৎযাপন উপলক্ষ্যে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে তিপ্রা মথা।
আগামীকাল লেফুঙ্গা স্থিত শচীন্দ্র দেববর্মা মেমোরিয়াল হলে প্রতিষ্ঠা দিবস উৎযাপন উপলক্ষ্যে স্থানীয় খেলোয়াড়দের বিভিন্ন খেলার সামগ্রী, বিভিন্ন মন্দির ,গির্জায় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হবে বলে জানান আয়োজকরা।
এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন স্থানীয় এমডিসি তথা এডিসির পি ডব্লিউ ডি দপ্তরের মন্ত্রী রুনিয়েল দেববর্মা।








