অনলাইন ডেস্ক, ০৪ ফেব্রুয়ারী, ২০২৬: : এবার মেলাঘরে প্রাণনাশের হুমকি, পেল মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি উত্তম নম : জানা গেছে, মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি উত্তম নম: সমিতির অন্যান্য সদস্যরা গত ২৯ তারিখ মৎস্যজীবীর একটি বিতর্কিত জায়গায় ডিমেরগেশন করে, সমিতির আয়ত্তে আনে।
এই জায়গার ডিমারগেশন করার পর, পহেলা ফেব্রুয়ারি রাত্রে 7640858424 এই নম্বর দিয়ে মেলাঘর মৎস্যজীবীর সমবায় সমিতির সভাপতি কে ফোন করে মেলাঘর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পদ্মাডেপার বাসিন্দা হরি মোহন দাস, অভিযোগ উঠেছে হরি মোহন দাস মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি কে ফোন করে, বিভিন্নভাবে, বিভিন্ন অকথ্য ভাষা, এবং প্রাণনাশের হুমকি দেন, কারণ মৎস্যজীবীর জায়গাটি ডিমারগেশন কেন করা হয়েছে, এই নিয়ে তিনি কফীয়ত জানতে চান।
কিন্তু প্রশ্ন হচ্ছে, সমবায় সমিতির এ জায়গা নিয়ে হরি মোহন দাসের এত আকর্ষণ কেন, মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতির জায়গায়, দেখভাল করার দায়িত্ব, সমবায় সমিতির মৎস্যজীবী , ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের। কিন্তু মাঝখান দিয়ে হরি মোহন দাসের এই কর্মকান্ড, বহু বিতর্ক তৈরি হয়েছে। যা এক প্রকার, হরি মোহনদাসের প্রতি সমালোচনা তৈরি হয়েছে।
শেষ পর্যন্ত মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নিরাপত্তাহীনতা কেন্দ্র করে, এবং প্রাণনাশের হুমকি পেয়ে মেলাঘর থানা হরি মোহন দাসের বিরুদ্ধে করলেন মামলা। এখন সেই মামলার পরিপেক্ষিতে, মেলাঘর থানা কি ভূমিকা গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকা। তবে মৎস্যজীবীর জায়গায় হরি মোহন দাসের এই নাক গলানো শুভবদি সম্পন্ন মানুষ মোটেও ভাল চোখে দেখেনি।








