দুর্ঘটনার কবলে পড়ে ই-রিক্সা চালকের মর্মান্তিক মৃত্যু

প্রগতি ত্রিপুরা, ০১ ফেব্রুয়ারী, ২০২৬: মাতাবাড়ি থেকে ফেরার পথে ই-রিক্সা চালকের মর্মান্তিক মৃত্যু ! মৃত রতন সরকারের বাড়ি আগরতলা বাধারঘাট মাতৃপল্লী এলাকায়। জানা যায়, মাতাবাড়ি থেকে পুজো দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল গাড়ি চালকের।

মৃত চালকের নাম রতন সরকার (৪০)। ঘটনার বিবরণী জানা যায়, বাজার ঘাট মাতৃপল্লীর বাসিন্দা বিপ্লব ভট্টাচার্জি পেশায় পঞ্চায়েত সেক্রেটারি, উনার স্ত্রী সন্তান সহ ই-চালিত ব্যাটারি রিকশা নিয়ে মাতাবাড়িতে আসেন পুজো দিতে। পুজো দিয়ে ফেরার পথে উদয়পুর সোনামুড়া চিরল মিল সংলগ্ন এলাকায় গাড়িটি আচমকাই পালটি মারে।

মুহূর্তেই দুর্ঘটনার কবলে পড়ে পুজো দিতে আসা দম্পতিসহ তাদের দুই সন্তান ও চালক। পরবর্তীতে এলাকাবাসীদের তৎপরতায় অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি করে তাদের গোমতী জেলা হাসপাতালে পাঠানো হয়। এবং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সমস্ত রকমের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর ই-রিক্সা চালক রতন সরকারকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে।

Leave a Comment