প্রগতি ত্রিপুরা, ৩১ জানুয়ারী ২০২৬: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে কল্যাণপুর থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩,০০০ পরিপক্ব গাঁজাগাছ ধ্বংস করেছে। ঘটনাটি ঘটেছে তিনগরিয়াবাড়ি ও তুইহাচিংবাড়ি এলাকায়।
অভিযানটি রাত প্রায় ১টা থেকে ২টার মধ্যে সংঘটিত হয়। এই অভিযানে অংশ নেন তেলিয়ামুড়া মহকুমার এসডিপিও রোহন কৃষাণ, কল্যাণপুর থানার ওসি আশিষ সরকার, বাইজাল বাড়ি থানার ওসি, এসআই অঞ্জন দেববর্মা, সিআরপিএফ ও টিএসআর বাহীনির সদস্যরা।
পুরো অভিযানটি সুষ্ঠুভাবে এবং সফলভাবে সম্পন্ন হয়। পুলিশ সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে অভিযান পরিচালনা করা হলেও পুলিশ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নামায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এলাকায় প্রায়ই অবৈধ গাঁজা চাষের খবর পাওয়া যায় এবং পুলিশের মতে দিনের বেলায় এই ধরনের অভিযানে ঝুঁকি থেকে যায় বলেই তারা গভীর রাতে অভিযানটি পরিচালনা করেন।
অবশেষে, এই সফল অভিযানে গাঁজার বাগান সম্পূর্ণরূপে ধ্বংস করতে সক্ষম হয়েছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।








