প্রগতি ত্রিপুরা, ৩১ জানুয়ারী ২০২৬: কাঞ্চনমালায় ফের গরু চুরির উপদ্রব বৃদ্ধি।গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন দুই গৃহস্থের বাড়ি থেকে একই রাতে তিন তিনটি গরু চুরি।জানা গেছে ওই এলাকার অনন্ত রায় এবং তপু বিশ্বাস গরু পালন পোষণ করে আসছিলেন।
অন্যান্য দিনের মতো তারা শুক্রবার অন্যান্য দিনের মতো সন্ধ্যায় তাদের গরুগুলিকে ঘরে রেখে দরজা বন্ধ করে ঘুমিয়ে যায়। আচমকা শনিবার সকালে ঘুম থেকে উঠে গরু বের করতে গেলেই দেখতে পায় তাদের ঘরে গরুগুলি আর নেই। তখন তারা হতাশ হয়ে আশেপাশে গরুগুলিকে খুঁজতে থাকে।
যখন তারা গরুগুলিকে খুঁজতে খুঁজতে লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠের গ্যালারির সামনে গেলেই দেখতে পায় গরুর গোবর সহ গরুর দড়ি কাটা অবস্থায় পড়ে রয়েছে, তখন তাদের বুঝতে আর বাকি ছিলনা যে তাদের দুই পরিবারের তিনটি গরু চুরের দল চুরি করে নিয়ে গেছে। এই ঘটনা বুঝতে পেরে তারা চিৎকার শুরু করলে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে আসে।
খবর দেওয়া হয় আমতলী থানায়। চুরের গতিবিধি খুঁজে বের করার চেষ্টা শুরু করে। শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত দুই কৃষক সাংবাদিকদের জানিয়েছেন কাঞ্চনমালা এলাকায় এর আগেও একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। মাছের বেশ কিছুদিন কাঞ্চনমালা এলাকায় কোন গরু চুরির ঘটনা ঘটেনি তার কারণ হচ্ছে যখন কাঞ্চনমালা এলাকা দিয়ে গরু বুঝাই গাড়ি পাচার হয় তখনই এলাকায় এইভাবে গরু চুরির ঘটনা বৃদ্ধি পায়।
মাঝখানের কিছুদিন বন্ধ থাকার পর কাঞ্চনমালা এলাকা হয়ে কলকলিয়া দিয়ে প্রতিদিন একাধিক গরু বুঝাই গাড়ি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তাই এখন আবারো কাঞ্চনমালা এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি এদিন তারা আরো জানিয়েছেন বিদ্যালয়ে বহুদিনের পুরনো একটি স্থাপিত নিরাপত্তা বাহিনীর ক্যাম্প রয়েছে। সেই ক্যাম্পে কর্মী সংখ্যা মোট দুইজন।
যদি এই ক্যাম্পে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বাহিনী থাকতো তাহলে হয়তো এলাকায় এই ধরনের চুরির ঘটনা সংঘটিত হতো না। গরু পালকরা ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের আরো জানিয়েছেন বালি বুঝায় গাড়ি ধরতে এবং বাইক আটক করে জরিমানা নেওয়ার সময় পুলিশের তৎপরতা বেশি দেখা গেলেও চোর ধরতে পুলিশের তেমন কোন তৎপরতা দেখা যায় না। তাই তারা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তাদের ক্যাম্পে যেন পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বাহিনী দেওয়া হয় এবং চুরি হয়ে যাওয়া গরুগুলি উদ্ধারে যেন পুলিশ কোন কঠোর ব্যবস্থা গ্রহণ করে।








