অনলাইন ডেস্ক, ১ ফেব্রুয়ারী, ২০২৬: ১ লক্ষ ২৫ হাজার ফলন্ত গাঁজা গাছ কেটে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশ। ঘটনা রবিবার সকালে যাত্রাপুর থানার স্মৃতিকান্ত বর্ধনের নেতৃতে যৌথ বাহিনী সংঘবদ্ধ হয়ে প্রায় শতাধিক জওয়ান প্রথমে কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার খাদ্যাখলা এবং শালতলী কলোনী হয়ে পূর্ব দিকে চণ্ডীর বাঁধের দক্ষিণাঞ্চলের গাঁজা বাগান গুলি ধ্বংস করে দেওয়া হয়েছে।
যাত্রাপুর থানার ওসি জানিয়েছেন, সকাল আটটার দিকে ৯ নং টিএসআর, ব্যাটেলিয়ানের জওয়ান এবং ১৪ নং, ১৫ নং ও ১১ নং টিএসআর মিলিয়ে যাত্রাপুর থানার অন্যান্য অফিসার সহ ১০০ জন জওয়ান অভিযানে নেমে প্রায় ৬৫টি ছোট-বড় গাঁজা বাগানের প্লট ধ্বংস করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টা নির্বিঘ্নে অভিযান চালিয়ে থানায় ফিরে আসে যৌথ বাহিনী।
তিনি আরো জানিয়েছেন, আগুন দিয়ে পুড়িয়ে না দিলে পরবর্তী সময়ে গাঁজা বাগানের মালিকরা কাঁটা গাছ থেকে গাঁজা সংগ্রহ করে নিয়ে যাবে। এই অভিযানে গাঁজা চাষীদের মাথায় হাত বলে ধারণা করা হচ্ছে। আগামী দিনেও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।








