বয়স্ক ব্যবসায়ীকে রক্তাক্ত করে দোকানে লুটপাট চালিয়ে পালায় দুষ্কৃতিকারীরা! 

প্রগতি ত্রিপুরা, ২৪ জানুয়ারী, ২০২৫: বয়স্ক ব্যবসায়ীকে রক্তাক্ত করে দোকানে লুটপাট চালিয়ে পালায় তিন যুবক! ঘটনা কলেজ টিলা আউটপোষ্টের অন্তর্গত মলয়নগর রেল ব্রিজ সংলগ্ন এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, রবিবার ভোর চারটা নাগাদ মলয় নগর রেল ব্রিজ সংলগ্ন এলাকায়  টিফিন হাউসে গাড়ি নিয়ে এসে আক্রমণের ঘটনা সংঘটিত করেছে দুষ্কৃতিকারীরা।

দোকানের মালিক প্রান্তোষ সাহা, বয়স ৬৫ বছর তাকে ইট দিয়ে আঘাত করে টাকা পয়সা এবং মোবাইল ফোন সহ বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Comment