শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের রাম প্রসাদ পাড়ায় বিজেপির যোগদানসভা

প্রগতি ত্রিপুরা, ১১ জানুয়ারী, ২০২৬: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে শান্তির বাজার বিধানসভা কেন্দ্রে অবস্থিত এডিসি এলাকায় বিরোধী শূন্য করে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করতে দীবা রাত্র কাজ করে যাচ্ছে ৩৬ শান্তির বাজার বিজেপির নেতৃত্বরা।

আজ ৩৬ শান্তির বাজার মন্ডলের ৩২ ও ৪৭ বুথে রামপ্রসাদ পাড়ায় এক যোগদান সভার আয়োজন করা হয়। তিপ্রামথা দলে ভাঙ্গন ধরিয়ে আজকের এই যোগদান সভায় ২০ পরিবারের ৬৪ ভোটার বিজেপিতে যোগদান করেন।

দলত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে বরন করে নেন ৩৬ শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। যোগদান সভা শেষে বিধায়ক সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে জানান বিগত ৫ বছরে শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের এডিসি এলাকা উন্নয়নে তিপ্রামথা দল একটি ইটও ক্রয় করেননি। রাজ্য সরকারের অর্থ দিয়ে শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের এডিসি এলাকায় উন্নয়ন হচ্ছে।

এডিসির ফান্ড থেকে এলাকা উন্নয়নে কোনো অর্থ খরচ করা হয়নি। তাই প্রতিদিন দলেদলে লোকজনেরা তিপ্রামথা থেকে বিজেপিতে যোগদান করছে। তিনি আশাবাদী আসন্ন এডিসি নির্বাচনে শান্তির বাজার বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনিত প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করবে।

Leave a Comment