জাতপাত, রাজনীতি, ধর্ম, বর্ণ এগুলির উর্ধে উঠে মানব কল্যাণে আত্মনিয়োগ করাই প্রধান ধর্ম: মুখ্যমন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ১২ জানুয়ারী, ২০২৬: ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আগরতলা পূর নিগমের ৩৯ নং ওয়ার্ডের মিলনায়তনে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান আযোজিত হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।

অনুষ্ঠানে অন্যান্য অভিষিদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ অসীম ভট্টাচার্য, ত্রিপুরা সড়ক পরিবহন নিগম-র বোর্ড অফ ডাইরেক্টর শ্যামল কুমার দেব। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, সারা ভারতবর্ষ জুড়ে আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হচ্ছে। স্বামীজির বলে যাওয়া প্রত্যেকটি শব্দ আমাদের জীবনে আজও প্রাসঙ্গিক এবং আমাদের যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করছে। স্বামীজীর বক্তব্যে বারবার ফুটে উঠেছে সবার উপরে মানুষ সত্য, অর্থাৎ মানবসেবাই পরম ধর্ম।

জাতপাত, রাজনীতি, ধর্ম, বর্ণ এগুলির ঊর্ধ্বে উঠে মানবকল্যাণে আত্মনিযোগ করাই প্রধান ধর্ম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বামীজীর আদর্শকে পাথেয় করেই সমগ্র দেশের উন্নয়নে কাজ করে চলেছেন। বর্তমান রাজাও সরকার পারস্পারিক সহযোগিতায় সকলের সার্বিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। তাই বর্তমান সরকারের মূল মন্ত্র হলো সবকা সাথ, সাবকা বিকাশ।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন সারা বছরব্যাপী মানব কল্যাণে বিভিন্ন কাজ করে চলছে। মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে প্রায় ১৪ লক্ষ টাকা দান করা হয়েছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন তাদের কাজকর্মে অনুপ্রাণিত হয়ে রাজ্যের অন্যান্য সংস্থাও মানব কল্যাণে এগিয়ে আসবেনা মুখ্যমন্ত্রী বলেন, জরুরী প্রযোজনে যারা পাশে থাকেন তারাই প্রকৃত বন্ধু।

এই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত কর্মচারিগণ সরকারি দায়িত্ব পালন করার পাশাপাশি যখনই সময় ও সুযোগ হয়েছে রক্ত দান, ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা, দুঃস্থদের চিকিৎসার ব্যবস্থার মত বিভিন্ন সামাজিক কর্মকান্ডে বারবার এগিয়ে এসেছেন। আজকের এই অনুষ্ঠানে প্রায় ৩০০ জনকে কম্বল বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অভিষিগণ অনুষ্ঠানমঞ্চে কয়েকজনকে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম সাহা।

Leave a Comment