ভিবি জি রাম জি বিলের প্রতিবাদে কংগ্রেসের প্রতিবাদে গণ অনশন

প্রগতি ত্রিপুরা, ১১ জানুয়ারী, ২০২৬: রবিবার রাজধানীর সার্কেট হাউজ এলাকায় লোকসভায় পাশ হওয়া ভিবি জি রাম জি বিলের প্রতিবাদে কংগ্রেসের প্রতিবাদে গণ অনশন হয়। আগরতলা সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে গন অনশনে বসে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, সভাপতি আশিষ কুমার সাহা সহ অন্যান্যরা।

এই কর্মসূচি চলাকালে অতিরিক্ত পুলিশ জেলা আধিকারিক আন্দোলন কর্মসূচিতে বাধা দেয় এবং কর্মসূচির সময়সীমা কমাতে চাপ সৃষ্টি করেন। তখন পুলিশের আধিকারিকদের উদ্দেশ্য করে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, কংগ্রেস একটা দায়িত্ববান রাজনৈতিক দল। গুন্ডামি বরদাস্ত করে না। জনগণের স্বার্থে সবসময় লড়াই করে। আজকেও জনগণের জন্যই মহাত্মা গান্ধীর পাদদেশে কর্মসূচি করতে বসেছে। আপনারা পুলিশ কর্মী হিসেবে এখানে এসেছেন। আপনারও মানুষ।

আপনারা মানুষের স্বার্থে এই কর্মসূচিতে বসে যান। আমাদের সঙ্গে বসে পড়ুন। আসুন, মানুষের জন্য আপনারাও বসুন, আওয়াজ তুলুন এমজিএন রেগা আইন চালু করতে হবে। মহাত্মা গান্ধী সবার জন্য। তিনি দেশের পিতা। কোন কথা বলে বিতর্ক সৃষ্টি করতে চায় না কংগ্রেস। শাসকদল এবং তাদের শাখা সংগঠন রাস্তা অবরোধ করে আন্দোলন করে। তখন পুলিশের বাধা হয় না, কিন্তু কংগ্রেস রাস্তা অবরোধ না করে গান্ধী মুক্তির পাদদেশে বসে আন্দোলন করতে চাইলে বাধা দিতে আসে পুলিশ।

Leave a Comment