মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ :আন্তর্জাতিক স্তরে কেরাটে চ্যাম্পিয়নশিপ খেলায় চতুর্থ স্থান অধিকার করে রাজ্যে ফিরল খুদে খেলোয়াড়েরা।
জানা গেছে পশ্চিমবঙ্গের ডুমুর জলা স্টেডিয়ামে আন্তর্জাতিক স্তরের ভারত সহ মোট পাঁচটি দেশের খেলোয়াড়েরা কেরাটে খেলায় অংশগ্রহণ করে।
ভারতের হয়ে ত্রিপুরা রাজ্যের খুদে খেলোয়াড়েরাও আন্তর্জাতিক স্তরে কেরাটে চ্যাম্পিয়নশিপ খেলায় অংশগ্রহণ করে। গত ২০২৫ সালের ২৮ ডিসেম্বর রাজ্যের খুদে খেলোয়াড়েরা ভারতের হয়ে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ খেলায় অংশগ্রহণ করেছিল এবং চলতি বছরের ৩ এবং ৪ জানুয়ারি খেলো ইন্ডিয়ার মাধ্যমে ক্যারাটে খেলাতেও রাজ্যের খুদে খেলোয়াড়েরা অংশগ্রহণ করে। ত্রিপুরা থেকে ভারতের হয়ে সেখানে মোট ২৪ জন ক্যারাটে খেলোয়াড় যোগদান করেছিল।
এই তিনটি খেলায় রাজ্যের ক্ষুদে ক্যারাটে খেলোয়াড়েরা আন্তর্জাতিক স্তরে নয়টি পদক, সিলভার মেডেল ১৪টি, ব্রোঞ্জ পদক ১৪ টি এবং খেলো ইন্ডিয়ার দুই দিনের খেলায় মোট ৩৯ টি পদক হাসিল করতে পারে রাজ্যের খুদে খেলোয়াড়েরা।
খেলা শেষে মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে রেলে আগরতলায় এসে পৌঁছায় খুদে খেলোয়ারেরা। এই খেলায় রাজ্যের খুদে খেলোয়াড়দের কোচ হিসাবে ছিলেন মুস্তাক মিয়া, অভিনাশ সরকার সহ আরো কয়েকজন।
মঙ্গলবার দুপুরে আগরতলা রেল স্টেশনে ক্ষুদে খেলোয়াড়দের মা-বাবা সহ আত্মীয় পরিজনেরা তাদেরকে উৎসাহ এবং স্বাগত জানাতে উপস্থিত ছিলেন।
কোচ সহ খেলোয়াড়েরা রেল থেকে নামতেই তাদেরকে ফুলের মালা পরিয়ে এবং ফুলের তোড়া হাতে তুলে দিয়ে বিশেষভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন।
সেদিন সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে কোচ মোস্তাক মিয়া জানিয়েছেন ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে ক্যারাটে খেলায় চতুর্থ স্থান অধিকার করে দেশের এবং রাজ্যের নাম উজ্জ্বল করে তারা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।
খুব কম সময়ের ব্যবধানে কিছু পরিকাঠামু গত অভাব থাকা সত্ত্বেও যে রাজ্যের খুদে খেলোয়ারেরা এই সুনাম অর্জন করতে পেরেছে তা অবশ্যই দেশ ও রাজ্যের জন্য গর্বের বিষয়।
তিনি এদিন আরো জানিয়েছেন আগামী দিনেও রাজ্যের এই খুদে খেলোয়াড়েরা আন্তর্জাতিক স্তরে ক্যারাটে খেলায় অংশগ্রহণ করে আরো বেশি পদক পেয়ে দেশ ও রাজ্যের সুনাম অর্জন করবে।







