অনলাইন ডেস্ক, ০৫ জানুয়ারী, ২০২৫: দীর্ঘ ছয় মাস ধরে সে পলাতক যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামকে আটক করলো পশ্চিম আগরতলা থানা পুলিশ। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর জয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে মূলত প্রধান অভিযোগ ২০২৫ সালের ৮ জুন রাতের বেলায় যুব কংগ্রেস নেতা শাহাজান ইসলাম সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে।
যার জেরে রাজধানীর শান্তিপাড়া এলাকায় অশান্তি দেখা দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রদেশ বিজেপির কোষাধ্যক্ষ নাগাধিরাজ দত্ত পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করেন। পাল্টা মামলা দায়ের করা হয় শাহাজান ইসলামের পক্ষ থেকে। এই ঘটনায় পুলিশ শাহাজান ইসলামের বাবা ও ভাইকে গ্রেপ্তার করে।
কিন্তু শাহাজান ইসলাম পলাতক ছিল। বর্তমানে শাহাজান ইসলামের বাবা ও ভাই জামিনে মুক্ত রয়েছে। পলাতক থাকা অবস্থায় শাহাজান ইসলাম নিম্ন আদালতে জামিনের আবেদন করে।
কিন্তু নিম্ন আদালত শাহাজান ইসলামের জামিনের আবেদন খারিজ করে দেয়। তার পর সে হাইকোর্টে জামিনের আবেদন করে। হাইকোর্টেও জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তারপর সে সুপ্রিমকোর্টে জামিনের আবেদন করে। কিন্তু সুপ্রিমকোর্ট তাকে ২ জানুয়ারির মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়।
অবশেষে ৭ মাস আত্মগোপন করে থাকার পর সোমবার শাহাজান ইসলাম পুলিসকে তার অবস্থানের বিষয়ে জানায়। তারপর পুলিশ সোমবার সকালে রাজধানীর জয়নগর এলাকায় যাওয়ার পর সে আত্মসমর্পণ করে। এবং তাকে পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসে পুলিশ।








