বাজাজ কোম্পানির অবৈধ ভাবে অটো বিক্রির প্রতিবাদে গণ ধর্না!

প্রগতি ত্রিপুরা, ২৯ ডিসেম্বর, ২০২৫: বাজাজ কোম্পানির অবৈধ ভাবে অটো বিক্রি করার প্রতিবাদেপশ্চিম ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের গণ ধর্না আগরতলা সিটি সেন্টারের সামনে। বিনা পারমিটে রাজ্যে চার শতাধিক অটো বিক্রি করার অভিযোগ উঠল বাজাজ কোম্পানির বিরুদ্ধে। এর প্রতিবাদে পশ্চিম ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের পক্ষ থেকে সোমবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনি এলাকায় গণধর্নায় বসে চালকরা। বিকাল ৪ টা পর্যন্ত চলে তাদের গণধর্না কর্মসূচি।

তারা অভিযোগ প্রশাসনকে না জানিয়ে করে বিনা পারমিটে কিভাবে চার শতাধিক অটো বিক্রি করল বাজাজ কোম্পানি। তাদের আরো অভিযোগ ৩০ থেকে ৪০ হাজার টাকা করে চালকদের কাছ থেকে হাতিয়ে নিয়ে এই জালিয়াতি করে চলেছে এই বাজাজ কোম্পানি। ফলে তারা সেই অটো নিয়ে রাস্তায় নামলে তাদের বিরুদ্ধে জরিমানা আদায় করছে ট্রাফিক পুলিশ।

এই অবস্থায় বাজাজ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। আগেও পরিবহন দপ্তরকে চিঠি দিয়ে এবং দপ্তরের মন্ত্রীর নজরে এনেছেন এই বিষয়টি। তাই অবিলম্বে পারমিট বিহীন অটো রেজিস্ট্রেশন করা বন্ধ করা দাবিতে গণধর্নায় সামিল হয়েছেন। না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন। শুধু আগরতলা শহরে নয়, গোটা রাজ্যে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে জানান সংগঠনের নেতা অসীম দত্ত।

Leave a Comment