৯ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী স্বদেশী মেলা বিবেকানন্দ ময়দানে, পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

প্রগতি ত্রিপুরা, ২৯ ডিসেম্বর, ২০২৫: পুর নিগমের উদ্যোগে আগামী ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি আগরতলার বিবেকানন্দ ময়দানে রাজ্য সরকারের সহায়তায় পুর নিগমের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে স্বদেশী মেলা। এই মেলার আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। থাকবেন সংসদ রাজীব ভট্টাচার্য। তাছাড়া পর্যায়ক্রমে মেলায় আসবেন অন্যান্য সাংসদ সহ মন্ত্রিসভার সদস্যরা।

সোমবার মেয়র দীপক মজুমদার পুর কমিশনার ডি কে চাকমা, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মহকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্য আধিকারিকরা বিবেকানন্দ ময়দানে প্রস্তুতি খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোক্যাল পর ভোকাল স্লোগানকে সামনে রেখেই রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ধরনের স্বদেশী মেলা।

এই মেলায় রাজ্যে তথা ভারতবর্ষে উৎপাদিত বিভিন্ন সামগ্রিক বিভিন্ন থাকবে। প্রত্যেকদিনই স্বদেশী পণ্যের প্রতি উৎসাহিত করতে বক্তারা স্বদেশী জাগরণ নিয়ে বক্তব্য রাখবেন। তাছাড়া থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে জাতি উপজাতির বিভিন্ন খাবারের স্টল। শীতের আমেজ নিয়ে রাজ্যবাসী যেন এই মেলায় অংশগ্রহণ করেন সেই আবেদন রাখেন তিনি।

প্রধানমন্ত্রীর ‘স্বদেশী জাগরণ’ বলতে মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘ভোকাল ফর লোকাল’ ধারণাকে বোঝানো হয়, যেখানে দেশীয় শিল্প ও পণ্যকে সমর্থন করার জন্য জনগণকে উৎসাহিত করা হয় এবং বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমানোর উপর জোর দেওয়া হয়, যা স্বনির্ভরতা ও অর্থনৈতিক সার্বভৌমত্ব বাড়াতে সাহায্য করবে।

প্রধানমন্ত্রীর ‘স্বদেশী জাগরণ’ হল একটি বৃহত্তর আন্দোলন যা ভারতের অর্থনৈতিক স্বাধীনতা, দেশীয় শিল্পের বিকাশ এবং বিদেশি নির্ভরতা কমানোর উপর কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বদেশী পণ্য ক্রয় করা স্বদেশি পণ্যের প্রতি দেশবাসীকে উৎসাহিত করতে ডাক দিয়েছেন ভোকাল ফর লোকাল।

সেদিকে লক্ষ্য রেখে প্রতিটি রাজ্যেই বিজেপির পাশাপাশি বিভিন্ন সরকারি উদ্যোগেও স্বদেশী জাগরণকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। তারই অঙ্গ হিসেবে পুর নিগমের উদ্যোগে এই তিন দিনব্যাপী স্বদেশী মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা প্রতিদিন সর্বসাধারণের জন্য খোলা থাকবে দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত। এই মেলায় মোট ৬০/৬৫টি স্টল থাকবে।

থাকবে বিভিন্ন দপ্তরের সচেতনতা মূলক প্রচার স্টল। পতঞ্জলিসহ বিভিন্ন আশ্রম গুলির প্রোডাক্টও থাকবে এই মেলায়। রাজ্যে প্রথমবারের মতো এই স্বদেশী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই মেলার আয়োজন । জাতি জনজাতির মিক্সড কালচার এই মেলায় তুলে ধরা হবে। অনুষ্ঠিত হবে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে রাজ্যের জাতি জনজাতিদের ঐতিহ্যবাহী খাদ্যের স্টল।

Leave a Comment