প্রগতি ত্রিপুরা, ১২ ডিসেম্বর, ২০২৫: দুর্গা চৌমুহনী বাজারে ৫৪ লক্ষ টাকা ব্যায় একটি আধুনিক বিজ্ঞানসম্মত কসাইখানা গড়ে তোলা হবে। বাজারগুলিকেও আধুনিকীকরণের পরিকল্পনা গ্রহণ করেছে পুর নিগম কর্তৃপক্ষ।
শুক্রবার এই প্রকল্পের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করতে দুর্গা চৌমুহনী বাজার পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদার। সাথে উপস্থিত ছিলেন পুরো নিগমের আধিকারিক ও বাজার কমিটির সদস্যরা।
মেয়র জানান, দুর্গা চৌমুহনী বাজারে ৫৪ লক্ষ টাকা ব্যয়ে একটি আধুনিক বিজ্ঞানসম্মত কসাইখানা গড়ে তোলা হবে। আগরতলা শহরের অন্যান্য বাজারেও পর্যায়ক্রমে একই ধরনের কসাইখানা নির্মিত হবে বলে মেয়র জানান। বাজারের ভিতরে এবং রাস্তার ধারে বিক্ষিপ্তভাবে মাংস কাটা ও বিক্রি বন্ধ করতেই এই পদক্ষেপ।








