প্রগতি ত্রিপুরা, ২৬ নভেম্বর, ২০২৫: মঙ্গলবার রাতে পূর্ব আগরতলা থানার পুলিশ রাজধানীর কাসারী পট্টি এলাকা, মহিলা মহাবিদ্যালয় রোড সংলগ্ন এলাকা থেকে ৫জন নেশা কারবারিকে আটক করে।
তাদের কাছ থেকে আটক হয় প্রচুর পরিমাণে নেশা সামগ্রী। থানার ওসি জানান প্রথম অবস্থায় কাসারি পট্টি এলাকা থেকে চার জনকে আটক করা হয়।
পরবর্তী সময় আবারও গোপন সূত্রের খবরে রাত সাড়ে বারোটার নাগাদ মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ৪১০ টি ব্রাউন সুগার ভর্তি কৌটা আটক করা হয় এক জনক। তারা হলো জয়দীপ ঘোষ, বাড়ি অভয়নগর এলাকায়, রাজেশ শীল, প্রসেনজিৎ দেবনাথ, বিকাশ দেবনাথ, রাকেশ দে।
তাদের কাছ থেকে আটক করা হয় বিপুল পরিমাণ বাউন সুগারের কৌটা। এর মধ্যে ছিল ৫.২ গ্রাম ব্রাউন সুগার। তাদের কাছ থেকে পুলিশ বাইক এবং স্কুটি সহ ৫ হাজার ১০০ টাকা আটক করা হয়।
আটক করা এই নিষিদ্ধ মাদক দ্রব্যের বাজার মুল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। তবে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারার মামলা হাতে নিয়েছে পুলিশ। পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হবে বলে জানান ওসি।








