রাজ্যেও সংযুক্ত কিষান মোর্চার প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রগতি ত্রিপুরা, ২৬ নভেম্বর, ২০২৫: তিনটি কালা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ‘সংযুক্ত কিষান মোর্চা’ (SKM) -এর নেতৃত্বে দিল্লিতে ঐতিহাসিক কৃষক আন্দোলনের ৫-ম বর্ষ পূর্তি উপলক্ষে SKM ২৬-নভেম্বর সারা দেশের প্রতিটি রাজ্যের রাজধানীতে প্রতিবাদ কর্মসূচীর ডাক দিয়েছে।

তারই অঙ্গ হিসাবে আজ আগরতলার বটতলায় AIKKMS, যাহা SKM-এর অন্যতম শরিক, এর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, AIKKMS-এর সর্বভারতীয় কমিটির অফিস সম্পাদক অসিত মন্ডল।

তিনি বলেন দিল্লি আন্দোলনে কেন্দ্রীয় সরকার ৩-টি কালা কৃষি আইন প্রত্যাহার করলেও অন্যান্য যে দাবিগুলি পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করেনি।

তার মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষকের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (C2+50%) প্রদান আইনসিদ্ধ করা, বিদ্যুৎ আইন-২০২০ প্রত্যাহার করা।

অধিকন্তু কৃষকের চাষের প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক, সেচের প্রয়োজনে বিদ্যুৎ, ডিজেল ইত্যাদির দাম বেড়েই চলছে। ক্ষেতমজুরদের সারা বছরের কাজের ব্যবস্থা এবং ৬০-বছরের উর্ধে কৃষক ও ক্ষেতমজুরদের পেনশনের এর ব্যবস্থা এই দাবিগুলি অধরাই রয়ে গেছে।

তদুপরি কৃষি পণ্যের বেচা-কেনার জন্য যে বাজার তা নিয়ন্ত্রণের করতে সরকার যে আইন এনেছে তা আরও বিপজ্জনক। এমতাবস্থায় এই সব দাবি আদায় করতে সারা দেশে শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরী।

তিনি দল মত নির্বিশেষে সকল কৃষক ও ক্ষেতমজুরদের ঐক্যবদ্ধ আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিবাদ সভাটি পরিচালনা করেন সংগঠনের রাজ্য সম্পাদক সুব্রত চক্রবর্তী।

Leave a Comment