বিহারে বিজেপির দলের ঐতিহাসিক ফলাফল, উদয়পুরে দলের আনন্দ উল্লাস

প্রগতি ত্রিপুরা, ১৪ নভেম্বর, ২০২৫: বিহারে বিজেপির ঐতিহাসিক ফলাফল। বিরোধীদের প্রায় ধুলোয় মিশিয়ে দিয়েছে এনডিএ।

বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হলো শুক্রবার। এই নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার উদয়পুর গোমতী জেলা বিজেপি কার্যালয়ে দেখা গেল উল্লাস। নির্বাচন ফলাফল প্রকাশের পরপরই জেলা কার্যালয়ে কর্মী সমর্থকদের ভিড় বাড়তে থাকে।

বিহারে বিজেপি জয় কে কেন্দ্র করে দলীয় কর্মীরা বাইক মিছিল, ঢাক ঢোল, মিষ্টি বিতরণ ও স্লোগানে মুখরিত করে সমগ্র উদয়পুর শহর।

উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, দলের গোমতী জেলার সভানেত্রী সবিতা নাগ, রাধা কিশোর পুর মন্ডল সভাপতি সানি সাহা সহ কর্মী সমর্থকরা উপস্থিত থেকে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেয়।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী