বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ডায়াবেটিস সচেতনতায় পদযাত্রা সংগঠিত

প্রগতি ত্রিপুরা, ১৪ নভেম্বর, ২০২৫: আজ ১৪ই নভেম্বর ২০২৫ বিশ্ব ডায়াবেটিস দিবস।

এই উপলক্ষ্যে অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী সংগঠিত হয়েছে । সকাল ৯ টায় আগরতলা দুর্গা টৌমুহনি স্থিত বিপনী বিতানে ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা ও রোগ নির্নয় শিবির অনুষ্ঠিত হয় ।

উক্ত শিবিরের সূচনা করেন আগরতলা পৌর নিগম ১৪নং ওয়ার্ড এর কর্পোরেটর শ্রীমতি স্নিগ্ধা দাস দেব মহোদয়া । উক্ত শিবিরে ১৫০ জনের বেশী রোগী অংশ গ্রহন করেন ও চিকিৎসা পরিষেবা গ্রহন করেন ।

আজ বিকাল ৪ ঘটিকায় রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে ডায়াবেটিস সচেতনতায় বর্নাঢ্য পদযাত্রা সংগঠিত হয় । উক্ত সংগঠনে প্রায় ৩০০ জন অংশগ্রহন করেছেন । এই সচেতনতা রেলীর শুভ সূচনা করেন ।

আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া , সাথে উপস্থিত ছিলেন ডাঃ সত্যরঞ্জন দেববর্মা ,ডায়াবেটিক ফোরামের সভাপতি ডাঃ রজত কান্তি ভট্টাচার্য্য ,কার্যকরী সভাপতি ডাঃ সুশান্ত কুমার সেন ফোরামের সম্পাদক শ্রী প্রণব বনিক সহ ফোরামের অন্যান্য সদস্য সদস্যা বৃন্দ ।

এই রেলীতে অংশগ্রহন করেছেন আগরতলার বিভিন্ন নার্সিং কলেজ ও ইনস্টিটিউট এর ছাত্র ছাত্রী সহ বিভিন্ন সংগঠন যেমন লায়ন্স ক্লাব অফ আগরতলা রাজধানী , লায়ন্স ক্লাব অফ উদয়পুর , রোটারী ক্লাব অফ আগরতলা , এসোসিয়েশান অফ ডায়াটিশিয়ান সহ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত ব্যাক্তিবর্গ।

এই দিবসে ফোরামের মূল উদ্দেশ্য হল সমাজের সকল অংশের মানুষের মধ্যে ডায়াবেটিস রোগ সমন্ধে সচেতনতা বৃদ্ধি করা ।

সমাজের মানুষ যত সচেতন হবে ডায়াবেটিস রোগের জটিলতা অনেকটা কমবে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ এর ভাবনা হল – ডায়াবেটিস নিয়ে সুস্থ থাকা ।

সর্বস্তরের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় ডায়াবেটিসের মত একটি নীরব আততায়ীর হাত থেকে ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করা অঙ্গীকারই হোক বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের মূল লক্ষ্য।

Leave a Comment